1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল আফগানিস্তান নিয়ে চীন-তুরস্কের ইতিবাচক অবস্থান, প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া ভাইরাল ভিডিও আর বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য? কওমি মাদরাসা নিয়ে অনুসন্ধান। রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’ গাজ্জার স্বাধীনতা ও ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ ভারতে রাজনৈতিক কার্যক্রমে শেখ হাসিনার নিষেধাজ্ঞা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | ২ আগস্ট ২০২৬

বিএনপি ন্যায়বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এর ফলে দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর সেই সম্ভাবনা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

তিনি বলেন, “গণতন্ত্র কার্যকরভাবে পরিচালিত হলে রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রও সঠিকভাবে এগিয়ে যায়। আমরা যদি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এবং বিচার বিভাগকে সব ধরনের প্রভাবমুক্ত রেখে প্রকৃত অর্থে ন্যায়বিচার নিশ্চিত করতে পারি, তাহলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।”

মন্ত্রী আরও বলেন, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে পারলে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোকে কার্যকরভাবে পরিচালনা করা গেলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুসংহত হবে।

তিনি বলেন, “বিশ কোটি মানুষের দেশে নানা ধরনের সমস্যা, মতভেদ ও রাজনৈতিক বিরোধিতা থাকবেই। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয়, তাহলে গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী ও কার্যকরভাবে টিকিয়ে রাখা সম্ভব।”

প্রতিবেশী ভারতের উদাহরণ টেনে মির্জা ফখরুল বলেন, সেখানে নানা সমস্যা থাকা সত্ত্বেও গণতন্ত্র টিকে আছে। কারণ দেশটির বিচার বিভাগ, প্রশাসন এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান তুলনামূলকভাবে শক্তিশালী ও কার্যকর। মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD