1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলামের কমিটি পুনর্গঠন মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে যেতে হবে: নাহিদ ইসলাম ‘পালাব না’ বলেও কোথায় পালালেন ওবায়দুল কাদের! ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল আফগানিস্তান নিয়ে চীন-তুরস্কের ইতিবাচক অবস্থান, প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া ভাইরাল ভিডিও আর বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য? কওমি মাদরাসা নিয়ে অনুসন্ধান। রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’ গাজ্জার স্বাধীনতা ও ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ

কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলামের কমিটি পুনর্গঠন

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সভাপতি, মুফতি ফয়জুল্লাহ সাধারণ সম্পাদক

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন কমিটি পুনর্গঠিত

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর জোন কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে সভাপতি, মুফতি ফয়জুল্লাহ মুখতারকে সাধারণ সম্পাদক এবং মুফতি আবদুস সালামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ১০টায় রাজধানীর জামিয়া নুরিয়া ইসলামিয়া, কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ।

 

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা সালাউদ্দিন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি সুলতান মহিউদ্দিন, পল্টন জোনের সাধারণ সম্পাদক মাওলানা ইমরানুল বারী সিরাজী, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুফতি হাবিবুর রহমান, মুফতি জাকির হোসাইন, মুফতি রায়হান ফরহাদ, মুফতি সাইফুল্লাহ নোমানী, মুফতি সলিমুল্লাহ খান, মাওলানা লুৎফুর রহমান, খতিব আব্দুস সালাম, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা কামরুজ্জামান তাসফিক, মুফতি আল আমিন, মুফতি শহীদুল্লাহ হাবিবী, মুফতি কামাল হোসেন, মুফতি জাকির বিল্লাহ ও কামাল উদ্দিন নোমানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নবগঠিত কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD