1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে যেতে হবে: নাহিদ ইসলাম ‘পালাব না’ বলেও কোথায় পালালেন ওবায়দুল কাদের! ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল আফগানিস্তান নিয়ে চীন-তুরস্কের ইতিবাচক অবস্থান, প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া ভাইরাল ভিডিও আর বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য? কওমি মাদরাসা নিয়ে অনুসন্ধান। রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’ গাজ্জার স্বাধীনতা ও ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ ভারতে রাজনৈতিক কার্যক্রমে শেখ হাসিনার নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ের পাশের এলাকায় ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

 

ঢাকা | ৪ আগস্ট ২০২৬

 

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর –এর কার্যালয়ের পাশের এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর মাস্ক পরা এক মোটরসাইকেল আরোহী বকুল মিয়ার বাসার সামনে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, রাত ৭টা ৫৭ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তে তদন্ত চলছে।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, বিস্ফোরণের ঘটনাটি রহমানিয়া মাদ্রাসার পেছনে, আমীরে মজলিসের কার্যালয়ের পাশের এলাকায় ঘটেছে। ঘটনার পর পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD