1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

বিপর্যয়ের সময় বব ডিলানের নতুন গান! (ভিডিও)

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১১২ বার পড়া হয়েছে

 

দীর্ঘ বিরতির পর আবারও গান লিখছেন নোবেল বিজয়ী গীতিকার, গায়ক, সংগীত শিল্পী বব ডিলান। গত মাসে ১৭ মিনিট দীর্ঘ ‘মার্ডার মোস্ট ফাউল’ রিলিজের পর, এবার তিনি নিয়ে এসেছেন ‘আই কনটেইন মালটিচ্যিউড’। এটি অবশ্য আগের গানের চাইতে কম দীর্ঘ, সাড়ে চার মিনিট। গানটিতে নিজেকে তিনি বহু অস্তিত্বের ধারক বলে দাবি করেছেন।

এডগার আ্যলান পো থেকে উইলিয়াম ব্লেক, এমনকি রোলিং স্টোনেরও উল্লেখ রয়েছে এই গানে।

নতুন গানে বস্তুত নিজেকেই আনা ফ্রাংক, ইন্ডিয়ানা জোনস, রোলিং স্টোন এবং উইলিয়াম ব্লেকের সঙ্গে তুলনা করেছেন এই লিজেন্ড।

এর আগে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে ১৭ মিনিটের গান, ‘মার্ডার মোস্ট ফাউল’ নিয়ে আট বছর পর মৌলিক গানে ফেরেন বব ডিলান।

দুটি গানের কোনোটিতেই পারক্যুশন ব্যবহার করেননি, বরং তার কণ্ঠের জাদুর সঙ্গে যুক্ত হয়েছে আ্যক্যুস্টিক, ইলেকট্রিক আর পেডেল স্টিল গিটার।

টুইটারে হ্যাশট্যাগ দিয়ে নিজের নতুন গান প্রকাশের কথা জানিয়েছেন ৭৮ বছর বয়সী ডিলান। নিজের গানটি নিয়ে শ্লেষাত্মক, অথচ গর্বিত মূল্যায়নও করেছেন ডিলান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD