1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল আর নেই

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৯৮ বার পড়া হয়েছে

 

কিংবদন্তি বাংলা রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরুর বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। পরিবারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বাংলা এ খবর জানিয়েছে।

মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের জটিলতায় ভুগছিলেন।

১৯৫৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে মেমোরিতে জন্ম নেওয়া রঞ্জন কয়েক বছর ধরে স্ত্রী সঙ্গীতা ঘোষাল ও দুই পুত্রের সঙ্গে বেঙ্গালুরুতে স্থায়ীভাবে বাস করছিলেন।

১৯৭৪ সালে গৌতম চট্টোপাধ্যায়, তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, এব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ড গঠনের সঙ্গে যুক্ত ছিলেন রঞ্জন।

ব্যান্ডের তিনটি অ্যালবাম ‘সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক’ (১৯৭৭), ‘অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব’ (১৯৭৮) ও ‘দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি’ (১৯৭৯) শ্রোতাদের মাঝে তাদেরকে আলাদা পরিচিতি তৈরি করে।

আশির দশকের শুরুর দিকে ব্যান্ডের সদস্যরা অনিয়মিত হয়ে পড়েন; নিজেদের কর্মজীবনের ব্যস্ততা বাড়লে কয়েক বছর তাদের কোনো অ্যালবাম প্রকাশ হয়নি। বিরতি ভেঙে ১৯৯৫ সালে ‘আবার বছর কুড়ি পরে’ অ্যালবাম প্রকাশ করে মহীনের ঘোড়াগুলি। অ্যালবামটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

রঞ্জন ঘোষাল যাদবপুরবিশ্বাবিদ্যালয় ও মুম্বাইয়ের ন্যাশনালইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন।

সংগীতের পাশাপাশি চলচ্চিত্র ও মঞ্চ নাটকের চিত্রনাট্য ও গল্প-কবিতা লিখেছেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD